২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঢাকায় জনপ্রতি ফিতরা ৫৫ টাকা

ইসলামী ফাউন্ডেশন এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি এক কেজি ৬৫০ গ্রাম আটা অথবা ময়দা সমমূল্যে ফিতরা নির্ধারণ করেছেন। এই হিসাব অনুযায়ী এ বছর ঢাকা মহানগরী এলাকায় জনপ্রতি ফিতরা দাঁড়াচ্ছে ৫৫ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামী ফাউন্ডেশন এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি এক কেজি ৬৫০ গ্রাম আটা অথবা ময়দা সমমূল্যে ফিতরা নির্ধারণ করেছেন। এই হিসাব অনুযায়ী এ বছর ঢাকা মহানগরী এলাকায় জনপ্রতি ফিতরা দাঁড়াচ্ছে ৫৫ টাকা। ঢাকার বাইরে স্থানীয় বাজার মূল্যে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হবে। মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হকসহ ঢাকার মহানগরের বিশিষ্ট আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/ ১৭২০ ঘ.