২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে বিজিএমইএ ভবনের সামনে নাসা গ্র"পের পোশাক কারখানার শত শত শ্রমিক রোববার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে । বিক্ষোভের ফলে এ রাস্তায় সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবারও নাসা গ্র"পের শ্রমিকরা বিভিন্ন আর্থিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। বিজিএমইএ ভবনের সামনে অবস্থান গ্রহণের পাশাপাশি নাসা গ্র"পের পোশাক কারখানার শ্রমিক দুলাল সরকার, সুবর্ণা ও মোর্শেদসহ ২০ জনের একটি প্রতিনিধি দল ওই ভবনেই গ্র"পের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিএমইএ নেতাদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 08:26 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে বিজিএমইএ ভবনের সামনে নাসা গ্র"পের পোশাক কারখানার শত শত শ্রমিক রোববার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে । বিক্ষোভের ফলে এ রাস্তায় সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবারও নাসা গ্র"পের শ্রমিকরা বিভিন্ন আর্থিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। বিজিএমইএ ভবনের সামনে অবস্থান গ্রহণের পাশাপাশি নাসা গ্র"পের পোশাক কারখানার শ্রমিক দুলাল সরকার, সুবর্ণা ও মোর্শেদসহ ২০ জনের একটি প্রতিনিধি দল ওই ভবনেই গ্র"পের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিএমইএ নেতাদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনা শুরু করেছে। নাসা গ্র"পের শ্রমিক মামুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্ধান্ত জানানোর জন্য বিজিএমই কর্তৃপক্ষ রোববার দুপুর একটা পর্যন্ত সময় বেধে দিলেও এ সময়ের মধ্যে কেউ তাদের সঙ্গে কোন কথা বলেননি। তেজগাঁ-বেগুনবাড়ি এলাকায় নাসা গ্র"পের চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই ইফতারি ভাতা বৃদ্ধি ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি চালিয়ে আসছিল। শনিবার সকালে বেগুনবাড়িতে কারখানায় গিয়ে তারা জানতে পারেন, ওই এলাকায় নাসা গ্র"পের চারটি পোশাক কারখানাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা এ নিয়ে বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং আরও কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে মিলে তেজগাঁ এলাকায় সহিংস বিক্ষোভ চালায়। বিজিএমইএ কর্তৃপক্ষ দাবি করেছেন শ্রমিক বিক্ষোভের পেছনে গুটিকয়েক প্রকৃত শ্রমিক জড়িত এবং এর পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এসকে/১৪০৮ঘ.