২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা শনিবার রাতে নিউ ইর্য়ক যাচ্ছেন

প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ জাতিসংঘের ৬২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাত সাড়ে নয়টায় নিউ ইর্য়ক যাচ্ছেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব সরওয়ার আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন ১০ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তার স্ত্রী মিসেস নীনা আহমদও রয়েছেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মোট ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 09:08 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ জাতিসংঘের ৬২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাত সাড়ে নয়টায় নিউ ইর্য়ক যাচ্ছেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব সরওয়ার আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন ১০ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তার স্ত্রী মিসেস নীনা আহমদও রয়েছেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মোট ২২ জন। নিউ ইর্য়ক অবস্থানকালে প্রধান উপদেষ্টার কর্মসূচির মধ্যে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের দেওয়া এক সংবর্ধনায় যোগদান ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অধিবেশনেও বক্তব্য রাখবেন। এই অধিবেশনে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি । ফখরুদ্দীন আহমদ জাতিসংঘ অধিবেশনে যোগদানকারী ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি,আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ভাকলাভ ক্লসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া ইউএনডিপি, ইউএনএফপিসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। ফখরুদ্দীন আহমদ নিউ ইর্য়কে এশিয়া সোসাইটি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আছেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম প্রমূখ। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী গত বৃহস্পতিবার জানান নিউ ইর্য়ক টাইমস,ওয়াল ষ্ট্রিট জার্নাল, সিএনএন, ভয়েস অব আমেরিকা, এপিটিএনসহ কয়েকটি গণমাধ্যমকেও প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমকে/এসকে/১৪৫৭ঘ.