২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক উন্নয়ন না হলে গণতন্ত্র টিকবে না: ওয়াহিদউদ্দীন মাহমুদ

দেশে অর্থনৈতিক উন্নয়ন না হলে গণতন্ত্র টেকসই হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দীন মাহমুদ। বৃস্পতিবার রাজধানীর সিরডাপ মিলায়তনে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন, "অর্থনৈতিক উন্নয়ন টেকসই গণতন্ত্রের অগ্রযাত্রাকে পথ দেখায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশে অর্থনৈতিক উন্নয়ন না হলে গণতন্ত্র টেকসই হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দীন মাহমুদ। বৃস্পতিবার রাজধানীর সিরডাপ মিলায়তনে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন, "অর্থনৈতিক উন্নয়ন টেকসই গণতন্ত্রের অগ্রযাত্রাকে পথ দেখায়।" অধ্যাপক মাহমুদ সরকারের বাণিজ্য আলোচকদের আলোচনার ধারা বদলানোর আহ্বান জানান। তিনি বলেন, "শুল্কমুক্ত ও কোটা সুবিধা দিলে বাংলাদেশ কি পাবে সেটা বলার চাইতে সুবিধাদাতা দেশগুলো এতে কতটা লাভবান হবে সেটাই আমাদের বলা উচিত।" এ ব্যাপারে অধ্যাপক মাহমুদ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটা সুবিধা চাওয়ার উদাহরণ দেন। তিনি জানান, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসও এ ব্যপারে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। এ দৃষ্টিভঙ্গিকে সঠিক মনে করেন না অধ্যাপক মাহমুদ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও উন্নয়ন সমন্বয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান আতিউর রহমান। এতে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষণা পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম আতিকুর রহমান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও উন্নয়ন সমন্বয় প্রকাশিত বই দুটো হলো 'মাল্টিলেটারাল অ্যান্ড রিজিওনাল ট্রেড নেগোসিয়েশনস: কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট অফ পটেনশিয়াল ইমপ্লিকেশন অন বাংলাদেশ' ও 'ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ উইথ স্পেসাল রেফারেন্স টু সাম নন-ট্র্যাডিশনাল এক্সপোর্ট সেক্টর'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক সেলিম রায়হান ও আব্দুর রাজ্জাকের গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে বই দুটি প্রকাশ করা হয়। তাদের গবেষণায় দেখা যায়, বিশ্বব্যাপী কৃষিবাণিজ্যের উদারীকরণ হলে অল্প সময়ের মধ্যেই গ্রামাঞ্চলের তিন লাখ ৪০ হাজার পরিবার ও শহর এলাকার ৩৪ হাজার পরিবার দারিদ্র্য জালে আটকা পড়বে। এর প্রভাবে দীর্ঘ মেয়াদে ৫ লাখ ৪৭ হাজার গ্রামীণ পরিবার ও শহরের ৫২ হাজার পরিবার গরীব হয়ে যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএসবি/২১৪৯ ঘ.