আলপিনের কার্টুন: শুক্রবার কর্মসূচি দিচ্ছেন না উলামা-মাশায়েখরা
প্রথম আলোর সাময়িকী আলপিন এর ৪৩১ সংখ্যায় 'নাম' শীর্ষক একটি কার্টুন প্রকাশ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান দুঃখ প্রকাশ করায় শুক্রবার কোনো কর্মসূচি না দেওয়ার ঘোষণা দিয়েছেন উলামা-মাশায়েখরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে এক ইফতার মাহফিলে প্রথম আলোর সম্পাদক কার্টুনটি প্রকাশ করার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিউর রহমান সাহেব নিজে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। কেউ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। এটাই ইসলামের নিয়ম। এ কারণে আমরা শুক্রবারে কোনো কর্মসূচি দিচ্ছি না।''