২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ দুজন আটক

যশোরের বেনাপোলের নমাজ গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে একটি বিদেফশ রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

যশোর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের নমাজ গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে একটি বিদেফশ রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এরা হচ্ছেন নমাজ গ্রামের আবদুল আলিম ও পাশের দীঘিরপাড় গ্রামের রঞ্জু। র‌্যাব- ৬ যশোর ক্যাম্পের ক্যাপ্টেন ফয়সাল জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নমাজ গ্রাম থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৮৪৫ ঘ.