ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে রাজধানীর রাজারবাগ এলাকায় বৃহস্পতিবার আয়নাল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পল্টন থানার সহকারী উপ পরিদর্শক রফিকুল্লাহ জানান, ছিনতাইকারী সন্দেহে জনতা তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে রাজারবাগ পুলিশ লাইনের তিন নম্বর গেট এলাকা থেকে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দুপুর পৌনে ২টার দিকে আয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজিয়া আক্তার বৃহস্পতিবার দুপুরে জানান, এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৪০৬ ঘ.
bdnews24