ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজানের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যমুনা সেতুর ওপর দিয়ে পণ্যবাহী যানবাহনের টোল প্রত্যাহারে যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পর্যবেক্ষণ (মনিটরিং) কমিটি।
বুধবার কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিমের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে গোলাম মোস্তাকিম অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "টোল প্রত্যাহারের সিদ্ধান্ত ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত আমরা নিয়েছি।"
একইসঙ্গে তিনি নিত্যপণ্যের ওপর চাপ কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শও দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশেই নিত্যপণ্যের ওপর চাপ কমাতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে পরিবর্তন করা হয়। আমরাও একইভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি। ইসলামী বিধান অনুযায়ী খাবারের অভ্যাস করলে নিত্যপণ্যের ওপর চাপ কমাতে পারি।"
সভায় উত্থাপিত বিষয় সম্পর্কে তিনি জানান, সভায় সা
bdnews24