২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে কিশোরীর মুখ

সিলেটের দক্ষিণ সুরমায় দোকানের কর্মচারী আবদুস সোবহান শান্ত এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে মালিকের মেয়ে কিশোরী নূরজাহান বেগমের মুখ ও শরীরের একাংশ। সোমবার নূরজাহানকে (১৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 07:15 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সিলেট, সেপ্টেম্বর, ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় দোকানের কর্মচারী আবদুস সোবহান শান্ত এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে মালিকের মেয়ে কিশোরী নূরজাহান বেগমের মুখ ও শরীরের একাংশ। সোমবার নূরজাহানকে (১৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূরজাহানের বাবা সাহাবউদ্দিন জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়ার জন্য ঘরের দরজা খোলামাত্র শান্ত তার ওপর এসিড ছোঁড়ে। এতে তার মুখের একাংশ, বাম হাত ও বুকের কিছু অংশ ঝলসে গেছে। শান্ত তাদের দূর সম্পর্কের আত্মীয় বলেও জানান সাহাবউদ্দিন। দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/ এমএসবি/০১১৪ ঘ.