২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে শহরে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত সোমবার খাদ্যে রঙ মেশানোর অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। আদালত অভিযান চালিয়ে বিভিন্ন রং উদ্ধার করে সুরমা নদীতে ফেলে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 07:00 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটে শহরে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত সোমবার খাদ্যে রঙ মেশানোর অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। আদালত অভিযান চালিয়ে বিভিন্ন রং উদ্ধার করে সুরমা নদীতে ফেলে দেয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট দেবজিৎ সিংহের নেতৃত্বে ও বিএসটিআইয়ের তত্ত্বাবধানে নগরীর কালীঘাট ও মহাজনপট্টির পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার রং উদ্ধার করা হয়। এ সব রং খাদ্যদ্রব্যের মেশানো হতো। আদালত খাদ্যে রং মেশানোর অভিযোগে আমিন স্টোরকে ২০ হাজার টাকা, কালাম ব্রাদাসকে ২৫ হাজার টাকা, কামরান স্টোরকে ৩০ হাজার, বাদশা এন্টারপ্রাইজকে ২০ হাজার, আব্দুস সাত্তার স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে । বিএসটিআই কর্মকর্তা কে এম হানিফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রমজান মাস উপলক্ষে ভেজালবিরোধী অভিযান চালানো হচ্ছে। এ অভিযান চলবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৫৩ ঘ.