ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বনানী রেলক্রসিংয়ে সোমবার একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। তবে রেলওয়ে পুলিশ দাবি করেছে এক ঘন্টা নয়, মাত্র কয়েক মিনিটের জন্য যান চলাচল বন্ধ থাকে।
কমলাপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আব্দুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তেজগাঁও থেকে ক্যান্টনমেন্ট স্টেশনে যাওয়ার পথে স্টাফরোফ ঘন্টিঘরের সামনে একটি মালবাহি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪ টা ৩৫ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে।
আব্দুর রহমান জানান, দুর্ঘটনা ঘটলেও স্বাভাবিক ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি। এ সময় বনানী রেলগেটে পাঁচ থেকে দশ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24