২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ

যশোরে মঙ্গলবার থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। এ ব্যাপারে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য সোমবার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

যশোর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে মঙ্গলবার থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। এ ব্যাপারে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য সোমবার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। শহরের ঈদগাহ মাঠে শোভাযাত্রার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মুজিবুর রহমান। যশোর সেনা ক্যাম্পের কমাণ্ডিং অফিসার লে. কর্র্নেল শামীমুর রহমান ও পৌর চেয়ারম্যান এসএম কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা নির্বাচন কর্মকর্তা তরফদার রজিবুল হুসাইন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৮৫ জন সুপারভাইজার ও ৪১২ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ১, ২ ও ৮ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে মঙ্গলবার থেকে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও কাজ শুরু হবে। তথ্য সংগ্রহের পর ২৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন শুরু হবে, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২০২৬ ঘ.