২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগের বিচারক হলেন বিচারপতি মো. আবদুল মতিন

হাইকোর্টের বিচারপতি মো. আবদুল মতিনকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাকে এ পদে নিয়োগ দেন। বুধবার সকালে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আপিল বিভাগের নতুন বিচারপতিকে শপথ পড়াবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের বিচারপতি মো. আবদুল মতিনকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাকে এ পদে নিয়োগ দেন। বুধবার সকালে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আপিল বিভাগের নতুন বিচারপতিকে শপথ পড়াবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সোমবার সন্ধ্যায় বলেন, "বিচারপতি মো. আবদুল মতিনের নিয়োগপত্র আমার দপ্তরে এসেছে।" বিচারপতি মো. আবদুল মতিন ১৯৯৬ সালের ১ জুন হাইকোর্টের বিচারক হন। ১৯৬৬ সালের ৪ নভেম্বর আইনজীবী হিসাবে প্রথম তালিকাভুক্ত হয়ে তিনি সিলেট জেলায় আইন পেশা শুরু করেন। ১৯৭৩ সালের ২৩ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হন। এরপর ১৯৮০ সালের ৭ মার্চ আপিল বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন তিনি। বিচারপতি মো. আবদুল মতিন ১৯৪৩ সালের ২৬ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জের সুলতানপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালের মাধ্যমিক ও ১৯৬১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে তিনি বিএ ও ১৯৬৫ সালে এলএলবি পাস করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/১৯৪১ ঘ.