২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় স্কুলভ্যান বিধ্বস্ত, নিহত ২

সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় স্কুল শিক্ষার্থী বহনকারী ভ্যানকে রোববার চায় দেয় একটি বাস। এতে ভ্যানচালক ও এক শিশু নিহত হয়। আহত হয় আরও নয় শিশু। সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোবারক হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় স্কুল শিক্ষার্থী বহনকারী ভ্যানকে রোববার চায় দেয় একটি বাস। এতে ভ্যানচালক ও এক শিশু নিহত হয়। আহত হয় আরও নয় শিশু। সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোবারক হোসেন। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, ১৪ শিশু নিয়ে স্কুলভ্যানটি বাঘেরবাজার থেকে মেম্বার বাড়ি এলাকায় আবাবিল একাডেমিতে যাওয়ার পথে ভার্জিন কোমল পানীয়ের কারখানার সামনে শ্রীপুরগামী বনশ্রী পরিবহনের একটি বাস এটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। শিশু ও ভ্যানচালক ছিটকে পড়ে। স্থানীয় লোকজন আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। ঢাকা নেওয়ার পথে ভ্যানচালক আফাজ উদ্দিন (৩৫) ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মেহেদি হাসান অপুর (৭) মৃত্যু হয় বলে মোবারক হোসেন জানান। আহতদের মধ্যে নয় শিশুকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে, নাঈম(১), আফসানা, নাজমুল, নাইম(২), জনি, হেলাল, ফাহাদ, মেহেদী ও রিফাত। এদের সবার বয়স পাঁচ থেকে সাত বছর। নাঈম (১) ও আফসানা নিহত ভ্যান চালকের সন্তান। বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মোবারক জানান। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৪ ঘ.