২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা হত্যার দায়ে তিন ছেলের মৃত্যুদণ্ড

মাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা বেগম রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন। মা হন্তারক তিন ছেলের বিরুদ্ধে মামলাটি করেন তাদের বাবা আজগার আলী সুফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 09:57 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা বেগম রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন। মা হন্তারক তিন ছেলের বিরুদ্ধে মামলাটি করেন তাদের বাবা আজগার আলী সুফি। দণ্ডপ্রাপ্তরা হলো, আব্দুল লতিফ (৩৫), আব্দুল হাই (৩২) ও আব্দুস সবুর (২৮)। মামলার বিবরণে জানা যায়, উচ্ছৃঙ্খলতার কারণে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সুকদেবকুণ্ড গ্রামের লতিফ, হাই ও সবুরকে তাদের বাবা আজগার আলী আলাদা ঘর বানিয়ে পৃথক করে দেন। কিন্তু এরপরও তিন ছেলে বাবার বাকি সম্পত্তি গ্রাস করতে সক্রিয় ছিলো। ২০০৬ সালের ১৫ জুন রাতে ২০ হাজার টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলেরা মা-বাবা জমেলা খাতুন ও আজগার আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জমেলা খাতুন। ওই সময় প্রতিবেশীরা ছুটে এসে আজগার আলীকে রক্ষা করে এবং তিন ছেলেকে ধরে পুলিশে তুলে দেয়। ঘটনার পরদিন তিন ছেলেকে আসামি করে আজগার আলী উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত রায় দেয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এসএম আব্রাহাম লিংকন; আসামি পক্ষে ছিলেন এনামুল হক চৌধুরী চাঁদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.