২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে ব্রিটেন

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের রোববারের ভাষণকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে 'গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ' হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, "প্রধান উপদেষ্টার ভাষণকে আমরা স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়া আবার চালু হওয়াকে আমরা সমর্থন জানাচ্ছি। আমাদের বিশ্বাস, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের রোববারের ভাষণকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে 'গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ' হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, "প্রধান উপদেষ্টার ভাষণকে আমরা স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়া আবার চালু হওয়াকে আমরা সমর্থন জানাচ্ছি। আমাদের বিশ্বাস, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" আগামী সাধারণ নির্বাচন ২০০৮ এর ডিসেম্বরের আগেই অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টার আশাবাদকেও স্বাগত জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, "এসব ঘোষণায় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ঘোষিত রোডম্যাপের ব্যাপারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির ব্যাপারে যে অগ্রগতি হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/টিএইচ/এসএনডি/এমএ/১৯৫৫ ঘ.