২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জেএমবি সদস্য গ্রেপ্তার

বুড়িচং উপজেলার শঙ্কুচাইল গ্রাম থেকে আমিনুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুড়িচং উপজেলার শঙ্কুচাইল গ্রাম থেকে আমিনুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জেএমবির ওই সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত আমিনুল ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় কুমিল্লায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। দীর্ঘদিন সে পালিয়ে ছিল। গোপন সূত্রে তার বাড়ি ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।" আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গোয়েন্দা কর্মকর্তা গাফফার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৪ ঘ.