২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদিতে মামা-ভাগ্নের লাশ উদ্ধার

মুলাদী উপজেলার আড়িয়ালখা নদের বড়ইয়া কাজীরচর এলাকা থেকে পুলিশ মঙ্গলবার রাতে মামা-ভাগ্নে সম্পর্কের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এরা হলেন, সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামের হযরত আলী (১৮) ও তার ভাগ্নে চরআইচা গ্রামের মনির গাজী (১৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

বরিশাল, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুলাদী উপজেলার আড়িয়ালখা নদের বড়ইয়া কাজীরচর এলাকা থেকে পুলিশ মঙ্গলবার রাতে মামা-ভাগ্নে সম্পর্কের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এরা হলেন, সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামের হযরত আলী (১৮) ও তার ভাগ্নে চরআইচা গ্রামের মনির গাজী (১৭)। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে জেলেরা আড়িয়ালখা নদে মাছ ধরতে গিয়ে লাশ দুটি দেখতে পায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ লাশ দুটি নিয়ে আসে। লাশের পাশে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা এবং খাবার ছিল বলেও ওসি মাহবুব জানান। তিনি আরও জানান, লাশের গায়ে কোথাও আঘাতের চিহ্ন নেই, তাই মৃত্যুর কারণ সম্পর্কে এখনেই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে, হযরত আলীর ভাই রাসেল সাংবাদিকদের অভিযোগ করেছেন, প্রতিপক্ষরা মাছ ধরাকে কেন্দ্র করে তার ভাগ্নে এবং ভাইকে খুন করেছে। তিনি দাবি করেন, একই উপজেলার কাজীরচর গ্রামের রেজাউল হোসেন (৩২) এবং নান্নু (৩৫) তাদের কাছে জলকর হিসেবে ২০০ টাকা দাবি করে। ওই টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তার ভাই ও ভাগ্নেকে খুন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানান রাসেল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪১৫ ঘ.