২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত

নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোডে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোডে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়েছেন। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রাশেদুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে নিমতলা বিশ্বরোডে রাস্তা পার হতে গিয়ে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ভিক্ষুক ট্রাকের ধাক্কায় আহত হন। সঙ্গে সঙ্গে তাকে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রাশেদুল আলম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৮১৯ ঘ.