২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ - ২২ আগস্টের ঘটনা তদন্তে নগরবাসীর সহায়তা চেয়েছে ডিএমপি

রাজধানীতে ঘটে যাওয়া ২০, ২১ ও ২২ আগস্টের ঘটনা তদন্তে নগরবাসীর সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০, ২১ ও ২২ আগস্ট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বেশ কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ ভঙ্গ করে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। উচ্ছৃঙ্খল ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলা করে এবং তাদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজধানীতে ঘটে যাওয়া ২০, ২১ ও ২২ আগস্টের ঘটনা তদন্তে নগরবাসীর সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০, ২১ ও ২২ আগস্ট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বেশ কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ ভঙ্গ করে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। উচ্ছৃঙ্খল ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলা করে এবং তাদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। এসব ঘটনায় মিরপুর, ধানমণ্ডি, কোতয়ালী, সূত্রাপুর, শাহবাগ, নিউ মার্কেট, গুলশান, রমনা, মোহাম্মদপুর, লালবাগ ও মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও অপরাধীদের সনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগরীর নাগরিকদের ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। তথ্যদাতার নাম,পরিচয় গোপন রাখা হবে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। তথ্য প্রদানের ঠিকানা -- গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ৩৬ মিন্টু রোড, রমনা, ঢাকা। ই