রাজশাহী, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর মামলায় বুধবার আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদিকুল ইসলামকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
মতিহার থানার উপ-পরির্শক মুক্তার হোসেন জানান, রাবিতে গত ২২ আগস্ট ছাত্র বিক্ষোভের সময় ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে বুধবার বিকেলে ক্যাম্পাস এলাকা থেকে সাদিকুল ইসলামকে আটক করে যৌথবাহিনী। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
আদালত পরিদর্শক মাহাবুবুল সিদ্দীকী কুদ্দুস জানান, কোর্ট হাজত থেকে কাগজপত্র তৈরি করে তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৪৫ ঘ.
bdnews24