জামালপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরিষাবাড়ি পৌর এলাকায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিন মজুর মারা গেছেন।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক খালিদ হোসেন জানান, মৃতের নাম লিটন মিয়া (৩২)। তিনি কোনাবাড়ি গ্রামের মহর শেখের ছেলে।
মঙ্গলবার বিকালে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন লিটন। তখন স্থানীয়রা তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে খালিদ হোসেন জানান, লিটন মারা গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.
bdnews24