২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় অপহৃত কিশোর কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৪

ফতুল্লায় পাগলার চিতাশাল থেকে শনিবার অপহৃত মুক্তার হোসেনকে (১৭) উদ্ধার করেছে ফতুল্লা পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফতুল্লায় পাগলার চিতাশাল থেকে শনিবার অপহৃত মুক্তার হোসেনকে (১৭) উদ্ধার করেছে ফতুল্লা পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ইব্রাহীম ওরফে সাগর (২৬), বাপ্পী (২৫), পাপ্পু (২৫) ও জহির (২৪)। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুঁইয়া মাহবুব হাসান জানান, অপহরণকারীরা যে সেলুলার ফোনের মাধ্যমে মুক্তারের মায়ের কাছে মুক্তিপন দাবি করেছিল তার সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান সনাক্ত করে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা গ্র"পের রিভারভিউ আবাসন প্রকল্প থেকে মুক্তারকে উদ্ধার করা হয়। ওই সময় পুলিশের সঙ্গে অপহরণকারীর গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে চার জনকে গ্রেপ্তার করা গেলেও দুজন পালিয়ে যায়। মুক্তারকে অপহরণ করে তার মায়ের কাছে ফোনে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তারের মা শেফালী আক্তার শেফু জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় তাকে চিতাশাল এলাকা থেকে বাপ্পী ও জহির মুক্তারকে অপহরণ করে। তারপর সেলুলার ফোনে তার কাছে মুক্তিপণ দাবি করা হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৫৪ ঘ.