২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামে কালা বানু নামে এক বৃদ্ধাকে শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 07:31 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

বরিশাল, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামে কালা বানু নামে এক বৃদ্ধাকে শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক দল দুর্বৃত্তরা গভীর রাতে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে কালা বানুর নাতি দুলাল শিকদারের (৩০) ওপর হামলা চালায়। তখন নাতিকে বাঁচাতে কালা বানুর এগিয়ে এলে ওই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। ওই সময় দুলালের চিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।" দুলাল শিকদার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হামলা হয়েছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন শুক্রবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩২ ঘ.