২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টা এখনো কিছুই জানেন না

সেনাসদস্যের হাতে ছাত্র প্রহৃত হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সংঘর্ষের কথা কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। তবে পরে টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল বলেন, "আমি এ ব্যাপারে এখনও কিছুই জানিনা। আমাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।" আইন উপদেষ্টা বলেন, "এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আপনারা স্বরাষ্ট্র সচিবকে জানান। তিনি বলতে পারবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 08:18 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সেনাসদস্যের হাতে ছাত্র প্রহৃত হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সংঘর্ষের কথা কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। তবে পরে টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল বলেন, "আমি এ ব্যাপারে এখনও কিছুই জানিনা। আমাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।" আইন উপদেষ্টা বলেন, "এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আপনারা স্বরাষ্ট্র সচিবকে জানান। তিনি বলতে পারবেন।" আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার করণীয় কি এ প্রশ্ন করলে ব্যারিস্টার মইনুল বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে বলতে পারবো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৩৪৬ ঘ.