২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্র-পুলিশ তুমুল সংঘর্ষ, গ্যাস-রাবার বুলেট নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প উঠিয়ে নেওয়ার দাবিতে সোমবার বিকেল থেকে বিক্ষোভরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাস ছোড়ে। রাবার বুলেট ও শর্টগানের গুলিও নিক্ষেপ করেছে। সেনাসদস্যদের মারধর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক ছাত্র। এদিন বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলার সময় এক সেনাসদস্য লোকপ্রশাসনের এক ছাত্রকে মারধর করার শির্ক্ষাথীরা ক্ষোভে ফেটে পড়ে। খেলার মাঠে তাৎক্ষণিক বের হওয়া মিছিল ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে পাঁচ শিক্ষার্থী আহত হয়। রাত দশটায় এই রিপোর্ট লেখার সময় ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে রাস্তায় রাস্তায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে ক্ষুব্ধ ছাত্ররা সেনাক্যাম্পের দিকে ছুটে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেনা ক্যাম্প সরানোর দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্ররা। দাবি মানা না হলে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে তারা। রাত সাড়ে ১০টায় সূর্যসেন হলের ভেতরে ঢুকে ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। ঘটনাস্থল থেকে পরিস্থিতি জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস, গোলাম মর্তুজা অন্তু, লিটন হায়দার, প্রদীপ কুমার চৌধুরী ও সোহেল পারভেজ। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বিশ্বদ্যিালয়, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প উঠিয়ে নেওয়ার দাবিতে সোমবার বিকেল থেকে বিক্ষোভরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাস ছোড়ে। রাবার বুলেট ও শর্টগানের গুলিও নিক্ষেপ করেছে। সেনাসদস্যদের মারধর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক ছাত্র। এদিন বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলার সময় এক সেনাসদস্য লোকপ্রশাসনের এক ছাত্রকে মারধর করার শির্ক্ষাথীরা ক্ষোভে ফেটে পড়ে। খেলার মাঠে তাৎক্ষণিক বের হওয়া মিছিল ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে পাঁচ শিক্ষার্থী আহত হয়। রাত দশটায় এই রিপোর্ট লেখার সময় ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে রাস্তায় রাস্তায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে ক্ষুব্ধ ছাত্ররা সেনাক্যাম্পের দিকে ছুটে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেনা ক্যাম্প সরানোর দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্ররা। দাবি মানা না হলে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে তারা। রাত সাড়ে ১০টায় সূর্যসেন হলের ভেতরে ঢুকে ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। ঘটনাস্থল থেকে পরিস্থিতি জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস, গোলাম মর্তুজা অন্তু, লিটন হায়দার, প্রদীপ কুমার চৌধুরী ও সোহেল পারভেজ। (আরও তথ্যসহ-৫) প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে খেলার মাঠে লোকপ্রশাসন বিভাগের সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফুটবল খেলা চলার সময় এ ছাত্রকে সেনাসদস্যদের মারধর করায় এই বিষ্ফোরোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়। রাত আটটার দিকে প্রায় ৩০০ ছাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয়। ছাত্ররা অভিযুক্ত ওই সেনা কর্মকর্তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে। রাত সাড়ে আটটার দিকে ছাত্ররা মিছিল নিয়ে খেলার মাঠের সেনা ক্যাম্পের দিকে ছুটে যায়। জহুরুল হক হল, মুহসিন হল, জিয়া হল, সূর্যসেন হল ঘুরে কয়েক হাজার ছাত্রের মিছিলটি সেনাক্যাম্পের সামনে গিয়ে ক্যাম্পের গেটে লাথি ও লাঠির বাড়ি মারতে থাকে। ক্যাম্পের ভেতরে ইটপাটকেল ছোড়ে। কার্জন হল এলাকার হলগুলো থেকে একটি মিছিলও এসে মূল মিছিলের সঙ্গে যোগ দেয়। তবে ছাত্ররা সেখানে এক মিনিটও দাঁড়াতে পারেনি। পুলিশ ও সেনাসদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ শুরু করে। ছত্রভঙ্গ ছাত্ররা কার্জন হল, মোকাররম ভবন, মেডিক্যাল শহীদ মিনারের দিকে দৌড় দেয়। পুলিশও তাদের ধাওয়া করে এগিয়ে যায় । ছাত্রদের মূল মিছিলটি সেনাক্যাম্পের দিকে এগুনোর সময় উপাচার্যে বাসার সামনে, কলা ভবনের সামনে, টিএসসিতে পুলিশ তাদের কয়েকদফা থামানোর চেষ্টা করেও পারেনি। উপাচার্যের বাসার সামনে মিছিল থেকে পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে ছাত্ররা। পুলিশ এসময় বাধা দেয়নি। রাত ৯টার দিকে উপাচার্যের বাসার সামনে অবস্থান নেওয়া প্রায় ৩০০ পুলিশের দিকে ছাত্রদের মিছিল এগিয়ে গেলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ কুমার চৌধুরী সেখান থেকে জানান, উপাচার্যের বাসার সামনে অবস্থান নেওয়া পুলিশের প্রতি ইটপাটকেল ছোঁড়ে স্যার এফ রহমান হল থেকে আসা একদল ছাত্র। পুলিশ তাদের হটিয়ে দিতে একের পর এক কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। খেলার মাঠে ঘটনার সূত্রপাতের বর্ণনা দিতে গিয়ে মারধরের শিকার লোকপ্রশাসনে মাস্টার্সের ছাত্র মেহেদী মোহাম্মদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে খেলা দেখার সময় আমি ছাতা নিয়ে গ্যালারির পাশে দাঁড়িয়েছিলাম। এ সময় পিছন থেকে দুই ব্যক্তি অশ্লীল গালি দিয়ে আমাকে ছাতা সরাতে বলে। কে দিল এই গালি