বরিশাল, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাজলাকাঠী গ্রাম থেকে সোমবার ভোর রাতে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ।
এরা হচ্ছে, আবদুল গনি আকন (৪৫), খাজা নাসির উদ্দিন হুদা লিকু (৩৭) ও আবদুস ছালাম (৩৫)।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আলম তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬০০ ঘ.
bdnews24