চট্টগ্রাম, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কদমতলী রেলক্রসিংয়ের কাছে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জিআরপি থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা মো. ইদ্রিস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে দশটার দিকে পাহাড়তলী ডক থেকে একটি ট্রেন বটতলী রেল স্টেশনে আসার পথে কদমতলী রেলক্রসিংয়ে কাছে পৌঁছালে রেল লাইন পার হওয়ার সময় এক ব্যাক্তি ট্রেনে কাটা পড়েন। তার পরিচয় জানা যায়নি।
নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24