চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলার আমানবাজারে শনিবার রাতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ডাকাত দল প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকারসহ নগদ আড়াই লাখ টাকা লুট করেছে। ডাকাতিতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন দুই জন।
তারা হলেন, গৃহকর্তা আবুল খায়েরের ছেলে আজম (২৮) ও আজাদ (১৫)। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী জানান, শনিবার রাতে চিকনদন্ডী ইউনিয়নের আমানবাজার গ্রামের ব্যবসায়ী আবুল খায়ের সওদাগরের বাড়িতে হানা দেয় ডাকাতরা। ৩০/৩৫ জনের সশস্ত্র ডাকাত দল ১৫০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল সেট লুট করে।
শিল্পী বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/১৯৫৯ ঘ.
bdnews24