ঝিনাইদহ, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে 'চরমপন্থি' দলের সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তার দেওয়া তথ্যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত ১টার দিকে মহিষাডাঙ্গার গ্রামের একটি বাড়ি থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় একটি রিভলবার, একটি বন্দুক ও দুটি পাইপগান এবং দুটি গুলি।
র্যাব কর্মকর্তা জানান, মোশারফ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। এখনও সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫২ ঘ.
bdnews24