সাভার, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অসন্তোষ দেখা দিয়েছে। ইপিজেডের নতুন জোনের রিং সাইন টেক্সটাইল কারখানায় ছাঁটাই হওয়া শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে শনিবার সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
শ্রমিক ছাঁটাইয়ের পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার প্রধান ফটকের সামনে নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক।
শ্রমিক ছাঁটাই নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও কথা বলতে না চাইলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অব্যাহত লোকসানের কারণেই শ্রমিকদের ছাঁটাই করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।"
ছাঁটাই হওয়া শ্রমিকদের বকেয়া বেতন আগামী ৭ সেপ্টেম্বর পরিশোধ করা হবে বলে জানান তিনি।
আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্যই কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
শনিবার সকাল ৯টার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা ছাঁটাই ও কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠেন। তারা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ এসে কারখানার সামনে অবস্থান নেয়।
রিং সাইন টেক্সটাইল কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ইমদাদুল হক, প্যাকিং বিভাগের শ্রমিক মো. সাজুসহ অনেকেই সাংবাদিকদের জানান, স
bdnews24