২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভোটার তালিকার কাজ শুরু

ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য শুক্রবার খুলনা সিটি করপোরেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

খুলনা, আগষ্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য শুক্রবার খুলনা সিটি করপোরেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের জানান, প্রথম পর্বে নগরীর ছয়টি ওয়ার্ডের ভোটারদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। এ ওয়ার্ডগুলোতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে। শুক্রবার করপোরেশনের ৬টি ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণ করছেন তথ্য সংগ্রহকারীরা। সকাল ৯টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমানের উপস্থিততে ৫ নম্বর ওয়ার্ড থেকে এ কাজ শুরু হয়। ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য সকালে শহীদ হাদিস পার্ক থেকে একটি শোভাযাত্রাও বের করা হয়। সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান এই শোভাযাত্রার উদ্বোধন করেন। জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম, পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিকরা এতে অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২২২ ঘ.