২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও বদল চাই: সিএস করিম

পরিবেশ ও বন উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, সারাবিশ্বে পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। এজন্য প্রতিটি দেশকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এক্ষেত্রে বিশ্বের পরিবেশ আইনজীবীদের জোরালো ভূমিকা রাখতে হবে। শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) আয়োজিত পঞ্চম "এশীয় জনস্বার্থ বিষয়ক পরিবেশ আইন সম্মেলন" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, সারাবিশ্বে পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। এজন্য প্রতিটি দেশকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এক্ষেত্রে বিশ্বের পরিবেশ আইনজীবীদের জোরালো ভূমিকা রাখতে হবে। শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) আয়োজিত পঞ্চম "এশীয় জনস্বার্থ বিষয়ক পরিবেশ আইন সম্মেলন" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা । অনুষ্ঠানের উদ্বোধনী সেশন শেষে সিএস করিম সাংবাদিকদের বলেন, যথাযথ আইন থাকলে এবং আইনের সঠিক প্রয়োগ হলে দেশে পাহাড় ধসতো না। পরিবেশ বিপর্যয় রোধে সরকার নির্দেশ জারি করে ইতিমধ্যে পাহাড় কাটা বন্ধ করেছে। উপদেষ্টা সি এস করিম সাংবাদিকদের বলেন, "প্রতিদিন পরিবেশের পরিবর্তন হচ্ছে। আইনেরও পরিববর্তন হওয়া উচিত।" তিনি বলেন, "বিভিন্ন দেশের পরিবেশগত আইন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করে কিভাবে পরিবেশ আইনকে গতিশীল করা যায় এবং আমাদের দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা যায় সম্মেলনে সে বিষয়ে সুপারিশ পেশ করা হবে।" পরিবেশ বিপর্যয় রোধে বিভিন্ন দেশের জন্য সমন্বিত আইন করা হবে কিনা এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "না কোনো সমন্বিত আইন নয়। কেননা একেক দেশের পরিবেশের জন্য একেক আইন উপযোগী।" সি এস করিম বলেন, "অপরিকল্পিত নগরায়ন ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ নষ্ট হচ্ছে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য নীতিমালা থাকা দরকার।" তিনি বলেন, "আমাদের উন্নয়ন দরকার তবে তা পরিবেশ বান্ধব হতে হবে।" অনুষ্ঠানের আয়োজক বেলা'র পরিচালক অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবেশসহ যে কোনো আইনের ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করে আইন প্রণয়ন করা উচিত। পৃথিবীর অনেক দেশে জনগণকে সম্পৃক্ত করে কোনো আইন প্রণয়ন করা বাধ্যতামূলক হলেও আমাদের দেশে সে রকম কোনো আইন বা সংস্কৃতি নেই।" শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে রোববার পর্যন্ত। সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের পরিবেশ আইনজীবীরা। সম্মেলনে বক্তারা বলেন, এশিয়ার দেশগুলোতে পরিবেশ আইনগুলো করা হয়েছে পশ্চিমা মতাদর্শে। এশিয়ার জন্য নিজস্ব পরিবেশের জন্য মানানসই আইন প্রণয়নের তাগিদ দেন তারা। পরিবেশ আইনজীবীদের দক্ষতা বাড়ানোর কোনো ব্যবস্থা নেই বলে বক্তারা মন্তব্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৮২৯ ঘ.