২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ কর্মসূচি চালু হচ্ছে ২২ আগস্ট থেকে

সরকার ২২ আগস্ট থেকে বন্যাদুর্গত ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচি চালু করতে যাচ্ছে। ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ২২ আগস্ট থেকে ১২টি জেলায় ভিজিএফ কর্মসূচি চালু করবে। এরপর সেপ্টেম্বরের শুরুর দিকে আরো ২৯টি জেলায় এই কর্মসূচি চালু হবে। ৪১টি জেলার ক্ষতিগ্রস্ত এক হাজার ৯০৫টি ইউনিয়ন/পৌরসভার ২৯ লাখ ৮১ হাজার ৫০০টি কার্ডের বিপরীতে এই খাদ্য সহায়তার জন্য এক লাখ ৩৩ হাজার ৭২০ টন চাল ও খাদ্যশস্য বরাদ্দ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 05:38 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সরকার ২২ আগস্ট থেকে বন্যাদুর্গত ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচি চালু করতে যাচ্ছে। ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ২২ আগস্ট থেকে ১২টি জেলায় ভিজিএফ কর্মসূচি চালু করবে। এরপর সেপ্টেম্বরের শুরুর দিকে আরো ২৯টি জেলায় এই কর্মসূচি চালু হবে। ৪১টি জেলার ক্ষতিগ্রস্ত এক হাজার ৯০৫টি ইউনিয়ন/পৌরসভার ২৯ লাখ ৮১ হাজার ৫০০টি কার্ডের বিপরীতে এই খাদ্য সহায়তার জন্য এক লাখ ৩৩ হাজার ৭২০ টন চাল ও খাদ্যশস্য বরাদ্দ রাখা হয়েছে। কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতি পরিবারকে মাসে ১০ কেজি করে চাল বা খাদ্যশস্য দেওয়া হবে। একটি পরিবার একের বেশি কার্ড রাখতে পারবে না। এ মাস থেকে কর্মসূচি চালু হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায়। এই ১২ জেলার জেলা প্রশাসকরা ৩১ আগস্টের মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার কার্ডের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য উত্তোলন করতে পারবেন। এ ছাড়াও সরকার বন্যার আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরার দুর্গত প্রতিটি পরিবারকে সাত দিনের খাবার, নগদ অর্থ ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ প্রদান করছে বলে বিবরণীতে জানানো হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩৯টি বন্যা কবলিত জেলার জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে। সরকার ইতিমধ্যে গৃহনির্মাণ বাবদ ১২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ কোটি ৮ লাখ টাকা এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৬ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবার গৃহনির্মাণ বাবদ ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবার পাঁচ হাজার টাকা করে পাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২৩৩২ ঘ.