২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডাকাতের হামলায় ৯ গ্রামবাসী আহত

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামে বুধবার রাতে ডাকাতের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও পিটুনীতে নয় গ্রামবাসী আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে গ্রামের রুহুল আমিনের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন এ সময় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ফেনী, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামে বুধবার রাতে ডাকাতের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও পিটুনীতে নয় গ্রামবাসী আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে গ্রামের রুহুল আমিনের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন এ সময় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাতদল পরে পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করে ও পিটিয়ে নয় জনকে আহত করে। এরা হচ্ছেন সিরাজ (৩৫), সংগ্রাম (৩৩), সুমন (২২), মফিজ (৫৫), নয়ন (২২), হারুন (২৬), পলাশ (২৫), সরোয়ার (৩০) ও বিপ্লব (৩৩)। এদের মধ্যে গুরুতর আহত সিরাজকে ঢাকায় পাঠানো হয়েছে। ফেনী থানার দায়িত্বরত উপ পরিদর্শক দোলন বিশ্বাস সকাল ১১টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৪২ ঘ.