২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় দরপত্রের মাধ্যমে চাল আমদানি করবে সরকার

স্থানীয় দরপত্রের মাধ্যমে ৪৮ হাজার টন চাল আমদানি করবে সরকার। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগের সম্মলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "কমিটি চাল আমদানির বিষয়টি অনুমোদন করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্থানীয় দরপত্রের মাধ্যমে ৪৮ হাজার টন চাল আমদানি করবে সরকার। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগের সম্মলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "কমিটি চাল আমদানির বিষয়টি অনুমোদন করেছে।" তবে অর্থ উপদেষ্টা জানান, সরকার এই চাল সরাসরি আমদানি করবে না। স্থানীয় আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি করবেন এবং সরকার তাদের কাছ থেকে কেজি প্রতি ২৪ টাকা ৯৯ পয়সা থেকে ২৫ টাকা ৯৭ পয়সার মধ্যে এই চাল কিনে নেবে। ঠিকাদাররা এই চাল সরকারি ১২টি গুদামে পৌঁছে দেবে বলে জানান অর্থ উপদেষ্টা। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "গত ২ বছরে মানুষের মাথাপিছু আয় ১১ শতাংশ বেড়েছে। এ কারণে খাদ্যের চাহিদা আগে যেভাবে নির্ধারণ করা হতো এখন তার পরিবর্তন আনতে হবে।" বৈঠকে ২ লাখ ৬২ হাজার ৫৩৫ টন ইউরিয়া সার আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসকে/জেকে/১৭১৯ ঘ.