ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর সিনিয়র বিশেষ জজ আদালত বুধবার আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাত উন্নেছার বিরুদ্ধে এনবিআরের দায়ের করা কর ফাঁকির মামলাটি বিচারের জন্য শেরেবাংলা নগরের ৪ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করেছে। ওই আদালত আগামী ২০ আগস্ট অভিযোগ গঠন বিষয়ে শুনানি গ্রহণ করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৫৪৮ঘ.
bdnews24