ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের লিভ টু আপিলের ওপর যুক্তিতর্ক শুরু হয়েছে। শুনানিতে আপিলকারী ৫ আসামীর মধ্যে তিন জনের কৌসুলি খান সাইফুর রহমান বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের বিচারে বিভ্রাট ঘটেছে বলে অভিযোগ তোলেন। এর আগে মেজর (অব) বজলুল হুদার অ্যাডভোকেট অন রেকর্ড মামলার পেপারবুক পাঠ আপাতত শেষ করেন।
বুধবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে তিন বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চ সপ্তম দিনের মতো শুনানি গ্রহণ করেন।
শুনানিতে আসামী কর্নেল ফারুক, কর্ণেল মহিউদ্দিন ও মেজর মহিউদ্দিনের পরে আইনজীবী খান সাইফুর রহমান বলেন, সব আসামির অপরাধের মধ্যে অপরাধজনক ষড়যন্ত্র সাধারণভাবে রয়েছে। এ ধরনের ষড়যন্ত্র এক ও অভিন্ন। কোন ভাবেই এই ষড়যন্ত্রকে আলাদা করা যায় না।
তিনি শুনানিতে আরও বলেন, বর্তমান েেত্র হাইকোর্টের তৃতীয় বিচারপতি ১৫ জন আসামীর মধ্যে ৬ জনের বিষয়ে বিচার নিস্পত্তি করেছেন। কিন্তু এ ৬ জন ও অবশিষ্ট ৯ জন সকলে একই অপরাধজনক ষড়যন্ত্র করেছিল। এর ফলে হাইকোর্টের তৃতীয় বিচারপতির মামলাটির শুনানি ও বিচার নিষ্পত্তি আইনানুগ হয়নি। তার মামলার সমন্ত বিষয়বস্তুর ওপরে শুনানি নিষ্পত্তি করা উচিত ছিল।
খান সাইফুর রহমান আরও বলেন, প্রধান বিচারপতি তৃতীয় বিচারপতির শুনানির বিষয়ে কোন সীমাবদ্ধতা আরোপ করেননি। কিন্তু তৃতীয় বিচারপতি নিজ আরোপিত সীমারেখার মধ্যে মামলাটির শুনানি ও নিষ্পত্তি করায় বিচারে বিভ্রাট হয়েছে।
এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী আদালতের নির্দেশে কর্নেল সাফায়াত জামিলের স্যা ও জবানবন্দি পাঠ করে শোনান। শুনানির ৭ম দিনে আসামী বজলুল হুদার কৌসুলি নুরুল ইসলাম ভুইঞা পেপারবুকের ১৮৬৩ থেকে ১৯০৮ পৃষ্ঠা পর্যন্ত পড়ে শোনান। পেপারবুক পাঠ শেষে আদালত তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, "প্রয়োজনে আবার পেপারবুক পাঠের জন্য আপনাকে প্রয়োজন হবে।"
শুনানিকালে আদালতে আসামীপরে অপর কৌসুলি আবদুর রেজ্জাক খান, আবদুল্লাহ আল মামুন এবং রাষ্ট্রপকে সহায়তার জন্য এ মামলার রাষ্ট্রপরে সাবেক বিশেষ কৌসুলি আনিসুল হক উপস্থিত ছিলেন। আনিসুল হক সাংবাদিকদের বলেন, তিনি এখনও এ মামলার বিশেষ কৌসুলি হিসাবে নিয়োগ পাননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫০৩ ঘ.
bdnews24