নাটোর, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের জন্য আগামী মাস থেকে ভিজিএফ চালু করা হচ্ছে জানিয়ে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন ও স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
একইসঙ্গে যথা সময়ে সার ও বীজ সরবরাহের জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও জানান, সার ব্যবস্থাপনা সহজ করতে জেলার গুদামগুলো থেকে ডিলাররা সার তুলতে পারবেন।
প্রধান উপদেষ্টা মঙ্গলবার নাটোর এনএস কলেজ মিলনায়তনে জেলা কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। নাটোর জেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।
ফখরুদ্দীন আহমদ জানান, বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া ১৮ কোটি টাকা ইতোমধ্যে বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। যথাসময়ে কৃষকদের সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগকে বলা হয়েছে। বন্যা পরবর্তী সময়ে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, গণপূর্ত, সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যাদুর্গত মানুষের জন্য আগামী মাস থেকে ভিজিএফ চালু করে তা চার মাস ধরে চলবে বলে জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "সার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। সে অনুসারে এখন থেকে প্রতিটি ইউনিয়ন থেকে ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হবে। ডিলাররাও আগেরমতো কারখানা থেকে সার উত্তোলন না করে এখন থেকে জেলা পর্যায়ের গুদামগুলো থেকে সার তুলতে পারবেন। এতে সার সরবরাহ অনেকটাই সহজ হবে।
দুর্নীতি দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "দুর্নীতি দমন করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।"
সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে আগ্রহ বাড়ানোর জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
বাজারের ওপর সরকারের তীক্ষ
bdnews24