ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেঘনার প্রবল পানির তোড়ে দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প 'মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে'র বেড়িবাঁধের বিভিন্ন স্থান সোমবার রাতে দেবে যায়। তবে তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলায় রক্ষা পেয়েছে প্রকল্প এলাকার কয়েক হাজার মানুষ, ফসলি জমি ও ঘর-বাড়ি। এদিকে বেড়িবাঁধ ভেঙে দুদিনে পটুয়াখালীতে নয় গ্রাম প্লাবিত হয়েছে।
আমাদের চাঁদপুর প্রতিনিধি আল-ইমরান শোভন জানান, মতলব উত্তর উপজেলার মোহনপুর ও একলাশপুর গ্রামে সোমবার রাতে হঠাৎ করে বেড়ি বাঁধের প্রায় দুইশ মিটার এলাকার ব্লক দেবে যায়। খবর পেয়ে রাতেই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যান। পরে এলাকাবাসীর সহায়তায় পানি উন্নয়ন বোর্ড দেবে যাওয়া স্থানগুলোতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকায়।
মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মঙ্গলবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যার পানিতে বেড়ি বাঁধের সামনের রিং বাঁধ তলিয়ে গেছে। ফলে পানি সরাসরি আঘাত হানছে বেড়ি বাঁধে। বাঁধের যে কোনো স্থানে ভাঙন দেখা দিলে কয়েক ঘণ্টার মধ্যে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মতলব উত্তর উপজেলা কয়েক ফুট পানিতে তলিয়ে যাবে।"
পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী সেকান্দার আলী জানান, বাঁধ ধসের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে।
তিনি বলেন, "আপাতত ওই এলাকা ঝুঁকিমুক্ত। বাঁধ ভাঙ্গার মতো পরিস্থিতি নেই। তবুও আমরা সতর্ক রয়েছি।"
এলাকাবাসী বাঁধের যে সব এলাকা ঝুঁকিপূর্ণ মনে করছে সে সব স্থানে তীক্ষ
bdnews24