২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধটির ৩০ ফুট এলাকা ধসে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

খুলনা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধটির ৩০ ফুট এলাকা ধসে যায়। বাঁধের ভাঙ্গা অংশ মেরামতে এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কাজ করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমীন। বাঁধ ভাঙার খবর পেয়ে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। আমাদী ইউনিয়নের মসজিদকুড়, নাকশা, হরিকাঠি, বক গোয়ালকাঠি ও হরিনগর গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে তিনি জানান। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ আমীন জানান, বাঁধ ভেঙে ২০টি বড় মাছের ঘের ও শতাধিক পুকুর ভেসে গেছে। এতে প্রায় একশ একর আমন ধানের ফলনহানি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৮ ঘ.