সুনামগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে সোমবার নৌকাডুবিতে দিলদার মিয়া (৪৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। তার বাড়ি উপজেলার কামরিবিজ গ্রামে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি জামান নিলু দুপুরের পর জানান, সকাল ১১টার দিকে দিরাই উপজেলার কামরিবিজ গ্রাম থেকে উপজেলা সদরে আসার পথে আট যাত্রী নিয়ে একটি ছোট নৌকা ঢেউয়ের তোড়ে করিমপুর ইউনিয়নের হলিমপুরে ডুবে যায়। এ সময় জনসাধারনের সহযোগিতায় সাত জন যাত্রী সাঁতরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন।
দিলদার মিয়াকে উদ্ধারের জন্য পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/
bdnews24