ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী ব্যারিস্টার নাজমুল হুদা ও সিগমা হুদার পক্ষে ত্রাণ বিতরণ করলেন তাদের বড় মেয়ে অ্যাডভোকেট অন্তরা হুদা।
অন্তরা শনিবার রাতে ব্যারিস্টার নাজমুল হুদার নির্বাচনী এলাকা দোহারের বন্যাকবলিত মানুষের মধ্যে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
দোহার থানার মোকসেদপুর ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আগামী কয়েকদিন দোহারের সবগুলো ইউনিয়নেই ত্রাণ দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট অন্তরা।
দুর্নীতির দায়ে অভিযুক্ত নাজমুল হুদা ও সিগমা হুদা বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১১৮ঘ.
bdnews24