২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াংকা মৃত্যুর মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্তের দাবি

ভিকারুন্নিসা নূন কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্র্ভুক্ত করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ঢাকায় মঠবাড়িয়া কল্যাণ সমিতি। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এজন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভিকারুন্নিসা নূন কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্র্ভুক্ত করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ঢাকায় মঠবাড়িয়া কল্যাণ সমিতি। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এজন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান। গত ১৮ জুলাই রাজধানীর বড় মগবাজারের পেয়ারাবাগের ৫৩৬/১ নম্বর বাসার পাঁচতলায় প্রিয়াংকার অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলায় প্রিয়াংকার সম্ভাব্য খুনী হিসেবে তার মামা রিন্টুর নাম উল্লেখ করা হয়েছে। রোববারের সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আফজাল হোসেন, প্রিয়াংকার বাবা সুলতান ফারুখ ও মা শামসুন্নাহার উপস্থিত ছিলেন। প্রিয়াংকার বাবা সুলতান ফারুখ অভিযোগ করেন, "প্রিয়াংকাকে নৃশংসভাবে হত্যার পর খুনীরা এটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।" ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করার দাবি জানান। সুলতান ফারুখ বলেন, "হত্যাকারীদের আড়াল করার জন্য প্রভাবিত হয়ে প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেন। আমরা ওই প্রতিবেদন প্রত্যাখান করে আদালতে আবেদন করার পর আবার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী পুনঃময়নাতদন্ত করা হলেও এখনো প্রতিবেদন দেওয়া হচ্ছে না।" সংবাদ সম্মেলনে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক খান লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২১০৭ ঘ.