২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে নৌকা ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

ভ্রমণে বেড়িয়ে শনিবার রাতে আমিনবাজারের কাছে তুরাগ নদীতে নৌকা ডুবে আরাফাত উল্লাহ ওরফে আজমিন (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন জানান, নিখোঁজ আজমিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র। তার দেশের বাড়ি শেরপুর। সে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 07:03 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগষ্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভ্রমণে বেড়িয়ে শনিবার রাতে আমিনবাজারের কাছে তুরাগ নদীতে নৌকা ডুবে আরাফাত উল্লাহ ওরফে আজমিন (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন জানান, নিখোঁজ আজমিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র। তার দেশের বাড়ি শেরপুর। সে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতো। শাখাওয়াত হোসেন আরো জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯ জন ছাত্র শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ছোট একটি ডিঙ্গি নৌকা নিয়ে তুরাগ নদীতে নৌকা ভ্রমণে বের হয়। সাড়ে সাতটার দিকে সাভার থানার কাউন্দিয়া ইউনিয়ন এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি তলিয়ে যায়। এতে ৯ জনের মধ্যে আটজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও আজমিনের খোঁজ পাওয়া যায়নি। পরে তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী ও পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের কাছ থেকে খবর পেয়ে দমকল সদস্য ও ডুবুরিরা দীর্ঘ সময় তল্লাশী চালিয়েও আজমিনের কোনো খোঁজ পাননি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির ঘটনাস্থল থেকে রাত পৌনে ১২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিখোঁজ আরাফাতের সন্ধানে তল্লাশী অব্যাহত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/জেকে/০১০২ ঘ.