২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর তানোরে গ্রেনেড উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই এলাকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের বাড়ির পাশের ডোবা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

রাজশাহী, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলার সরনজাই এলাকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের বাড়ির পাশের ডোবা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন জানান, সন্ধ্যায় গ্রামের লোকজন ডোবা সেচে মাছ ধরার সময় গ্রেনেডটি তাদের নজরে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। নূরুল আমিন বলেন, "কী কারণে কারা গ্রেনেডটি ডোবায় ফেলে গেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৪৬ ঘ.