২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর উত্তরায় শিশুর লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার প্রিয়াংকা কমিউনিটি সেন্টারের পাশ থেকে পুলিশ শনিবার মজিদা ওরফে মুন্নি (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উত্তরার প্রিয়াংকা কমিউনিটি সেন্টারের পাশ থেকে পুলিশ শনিবার মজিদা ওরফে মুন্নি (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তুরাগ থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিউনিটি সেন্টারের পাশে বালুর মাঠ থেকে মুন্নির লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় মজিবর রহমানের মেয়ে। তাদের দেশের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানায়। খোরশেদ আলম বলেন, "মুন্নি শুক্রবার রাত আটটার দিকে যাত্রাগান শোনার জন্য বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। দূস্কৃতিকারীরা ধর্ষণের পর তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এফএইচবি/জেকে/২১০০ ঘ.