২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেডিট রেটিংয়ে গড়িমসি, শাস্তি পাবে ২২ বীমা কোম্পানি

ক্রেডিট রেটিং করতে গড়িমসি করায় ২২টি বীমা কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রধান বীমা নিয়ন্ত্রক ড. মাহফুজুল হক শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব প্রতিষ্ঠান এখনো ক্রেডিট রেটিংয়ের প্রক্রিয়া শুরু করেনি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি আমরা।" তিনি জানান, এসব প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হবে। শিগগিরই এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্রেডিট রেটিং করতে গড়িমসি করায় ২২টি বীমা কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রধান বীমা নিয়ন্ত্রক ড. মাহফুজুল হক শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব প্রতিষ্ঠান এখনো ক্রেডিট রেটিংয়ের প্রক্রিয়া শুরু করেনি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি আমরা।" তিনি জানান, এসব প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হবে। শিগগিরই এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। দেশের বীমা সেক্টরের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকরা যাতে সহজেই ভালো কোম্পানিটি বেছে নিতে পারেন সেজন্য বীমা নিয়ন্ত্রন কর্তৃপক্ষ গত মার্চে বীমা কোম্পানিগুলোকে ক্রেডিট রেটিং করার নির্দেশ দেয়। ওই নির্দেশে দেশের ৬২টি সাধারণ ও জীবন বীমা প্রতিষ্টানকে এ বছরের জুনের মধ্যেই ক্রেডিট রেটিং সম্পন্ন করতে বলা হয়। এর মধ্যে সাধারণ বীমা কোম্পানিগুলোকে প্রতিবছর এবং জীবন বীমা কোম্পানিগুলোকে প্রতি দু'বছরে একবার ক্রেডিট রেটিং করতে হবে। বাংলাদেশ বীমা সমিতির একজন সাবেক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এই স্বল্প সময়ের মধ্যে সবগুলো কোম্পানির রেটিং করা কঠিন ব্যার্পা এজন্য আমরা সময় বাড়ানোর দাবি করেছি।" প্রধান বীমা নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মাত্র চারটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে রেটিং সম্পন্ন করেছে এবং ২৭টি তাদের রেটিং এজেন্সির সঙ্গে চুক্তি করেছে। এছাড়া নয়টি প্রতিষ্ঠন সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। কিন্তু বাকি ২২টি কোম্পানির কোনো সাড়া পাওয়া যায়নি। যেসব সাধারণ বীমা কোম্পানি রেটিংয়ের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি সেগুলে হলো- অগ্রণী ইন্সুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, সাধারণ বীমা কর্পোরেশন, সোনার বাংলা ইন্সুরেন্স ও ইউনিয়ন ইন্সুরেন্স। রেটিং চালু করতে না পারা জীবন বীমা কোম্পনিগুলো হলো- বায়রা লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, গোল্ডেন লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, রুপালী লাইফ ইন্সুরেন্স, জীবন বীমা করপোরেশন ও সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি। যেসব কোম্পানি ইতোমধ্যে ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে সেগুলো হলো- আমেরিকান লাইফ ইন্সুরেন্স (রেটিং- এএ২), প্রগতি ইন্সুরেন্স (রেটিং- এএ২), পাইওনিয়ার ইন্সুরেন্স (রেটিং- এ) ও বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (রেটিং- বিবিবি১)। ক্রেডিট রেটিং সম্পন্ন করায় প্রধান বীমা নিয়ন্ত্রক মাহফুজুল হক এই প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানিয়েছেন। এদিকে যেসব কোম্পনি সময় বাড়ানোর আবেদন করেছে সেগুলো হলো- এশিয়া ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্সুরেন্স, সাউথ এশিয়া ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স। এছাড়া সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, কর্ণফুলি ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, নর্দান জেনারেল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্সুরেন্স এবং জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্সুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, পদ্মা লাইফ ইন্সুরেন্স, পপুলাল লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রগেসিভ লাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ও সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স তাদের রেটিং সম্পন্ন করার জন্য রেটিং এজেন্সির সঙ্গে চুক্তি করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএইচবি/জেকে/২০৪৯ ঘ.