২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য সহনীয় রাখতে জনগণকেও ভূমিকা রাখতে হবে : সিএস করিম

কৃষি এবং মৎস্য ও পশুপালন উপদেষ্টা সি এস করিম দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। বন্যা- কবলিত উত্তরবঙ্গ সফরকালে সি এস করিম বলেন,'' দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের গৃহীত প্রচেষ্টায় পুরোপুরি সাফল্য আসেনি। এ ব্যাপারে জনগণকে সোচ্চার হতে হবে। কৃষকরা যে দামে পণ্য বিক্রি করছে, বাজার থেকে ভোক্তারা তার অনেক বেশি দামে তা কিনছে । মধ্যসত্ত্বভোগীরা মুনাফা লুটে নিচ্ছে। এটা বন্ধে জনগণকেও ভূমিকা রাখতে হবে।'' উপদেষ্টা উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় তিন দিনের সফরের অংশ হিসেবে বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 08:39 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

নীলফামারী, আগস্ট ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি এবং মৎস্য ও পশুপালন উপদেষ্টা সি এস করিম দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। বন্যা- কবলিত উত্তরবঙ্গ সফরকালে সি এস করিম বলেন,'' দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের গৃহীত প্রচেষ্টায় পুরোপুরি সাফল্য আসেনি। এ ব্যাপারে জনগণকে সোচ্চার হতে হবে। কৃষকরা যে দামে পণ্য বিক্রি করছে, বাজার থেকে ভোক্তারা তার অনেক বেশি দামে তা কিনছে । মধ্যসত্ত্বভোগীরা মুনাফা লুটে নিচ্ছে। এটা বন্ধে জনগণকেও ভূমিকা রাখতে হবে।'' উপদেষ্টা উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় তিন দিনের সফরের অংশ হিসেবে বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছিলেন। তিনি জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে। জেলায় ত্রান বিতরণের বিষয়ে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাদি সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। তিনি বলেন, ত্রান বিতরণে স্থানীয় প্রশাসনকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে সি এস করিম বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করে নিলেও দাম কমেনি। ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তিনি রাজধানীর বাজারে কাচা মরিচের দামের কথা উল্লেখ করে বলেন, ''ঢাকায় কাচা মরিচ বিক্রি হয় ১৫০টাকা কেজি করে। অথচ কৃষক এই মরিচ খুবই কম মূল্যে বিক্রি করে। কৃষকরা যদি ১৫০ টাকা কেজিতে বিক্রি করতে পারতো, তাহলে আফসোস ছিল না।'' সার্কিট হাউজে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মলয় কুমার, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, যৌথ বাহিনীর কমান্ডার মেজর খায়ের এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাশেষে উপদেষ্টা তিস্তা ব্যারেজ এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএম/এসকে/১৪১৮ ঘ.