২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব চূড়ান্ত করেছেন হাসিনা

দুনীতি দমন কমিশনে জমা দেওয়ার জন্য সম্পত্তির হিসাব চূড়ান্ত করেছেন শেখ হাসিনা। তার আইনজীবী মঙ্গলবার জানিয়েছেন, সম্পত্তির মূল্য দু'কোটি টাকার বেশি হবে না। বিশেষ কারাগারে আটক শেখ হাসিনার সঙ্গে বিকেলে তার আয়কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান প্রায় দু'ঘণ্টা কথা বলে বের হয়ে এসে সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর কাছে একটি খসড়া হিসাব নিয়ে যাওয়া হয়েছিল। কিছু সংশোধনের পর সেটি তিনি অনুমোদন করেছেন।" হাসিনার সম্পত্তির পরিমাণ দু'কোটি টাকার বেশি হবে না জানিয়ে আয়কর খন্দকার মনিরুজ্জামান বলেন, "শেখ হাসিনার তিনটি ব্যাংকে আটটি একাউন্ট আছে। এছাড়া বাবার কাছ থেকে টুঙ্গিপাড়ায় ১৫ বিঘা জমি ও মায়ের পক্ষ থেকে খুলনার দীঘলিয়ায় একটি গুদাম পেয়েছেন তিনি। এ গুদাম ভাড়া দিয়ে মাসে ৮০ হাজার টাকা আসে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:37 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)